হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী (রহ.) তাঁর দারসে খারিজ ফিকহের পাঠের সূচনায় একটি নৈতিক হাদিসের ব্যাখ্যা প্রদান করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীর আলোকে ‘উত্তম বাক্যের প্রভাব’ শীর্ষক সেই আলোচনার সারাংশ নিচে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন
আবু হামযা সুমালী ইমাম আলী ইবনুল হুসাইন অর্থাৎ ইমাম সাজ্জাদ (আ.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন:
القولُ الحَسَنُ یُثرِی المالَ
উত্তম বাক্য মানুষের সম্পদ বৃদ্ধি করে।
و یُنَمِّی الرّزقَ
এবং রিজিকে বরকত ও প্রাচুর্য দান করে।
و یُنسِئُ فی الأجل
এবং মানুষের আয়ু দীর্ঘায়িত করে।
و یُحَبِّبُ إلی الأهل
এবং তাকে পরিবার-পরিজনের কাছে প্রিয় করে তোলে।
শহীদ আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় বলেন, এগুলো উত্তম বাক্যের পার্থিব প্রভাব। ‘উত্তম বাক্য’ বলতে এমন কথা বোঝায়, যা শরিয়তের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের জন্য কল্যাণকর। যেমন আল্লাহ, নবী, কিয়ামত, দ্বীনী জীবন ও মানবকল্যাণের বিষয়সমূহ নিয়ে কথা বলা। একই সঙ্গে এ ধরনের কথা হাসিমুখে, সৌজন্যপূর্ণ আচরণে এবং মধুর ভাষায় প্রকাশ করা উচিত। কারণ উত্তম বাক্যের প্রকৃত অর্থই হলো সুন্দর ও শালীন ভঙ্গিতে কল্যাণকর কথা বলা।
و یُدخِلُ الجَنّة
আর এটি তার আখিরাতের প্রভাব; উত্তম বাক্য মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে।
[আল-আমালী, শাইখ সাদূক, পৃষ্ঠা ৫০]
শিক্ষা
মানুষের ভাষা তার চরিত্রের প্রতিচ্ছবি। তাই সত্য, কল্যাণকর ও সৌজন্যমূলক কথা বলা শুধু সামাজিক সম্পর্ককে সুদৃঢ় করে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের মুক্তির পথও সুগম করে।
আপনার কমেন্ট